বিভাগসমূহ
জামিআ'তুন নূর আস সিরাজিয়া আল ইসলামিয়ায় বর্তমানে নিম্নোক্ত বিভাগসমূহ চালু রয়েছে:
- Pre-School & Care: বাচ্চাদের জন্য ভালোবাসা ও যত্নের পরিবেশে আলিফ-বা-তা, বাংলা-ইংরেজি অক্ষর চেনা, ছোট ছোট দোআ, সূরা ও আদব-কায়দা শেখানোর প্রাথমিক দ্বীনি শিক্ষা কেন্দ্র।
- আদর্শ নুরানী বিভাগ: নূরানী পদ্ধতিতে সঠিক তাজবীদসহ কুরআন শিক্ষার পাশাপাশি আকীদা, ফিকহের প্রাথমিক মাসআলা, নামাজ-রোজা সম্পর্কিত জরুরি শিক্ষার সমন্বয়ে গঠিত ভিত্তি স্তর।
- নাযেরা বিভাগ: যারা কুরআন শরীফ সাবলীল ও শুদ্ধভাবে তিলাওয়াত করতে চায় তাদের জন্য বিশেষ ব্যবস্থা; প্রতিদিন সাবক, দূরস্ত ও সংশোধনের মাধ্যমে মিষ্টি কণ্ঠে সুশৃঙ্খল কিরআত গড়ে তোলা হয়।
- হিফজুল কুরআন: কুরআন হিফজের উপযোগী শিক্ষার্থীদের জন্য পূর্ণকালীন হিফজ কোর্স; কড়া নজরদারিতে সাবক, সাবাকি, মদ্রাইস ও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে হিফজকে মজবুত ও স্থায়ী করার চেষ্টা করা হয়।
- কিতাব বিভাগ: প্রাথমিক কিতাব থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত দারুল উলূমের আদলে সাজানো পাঠ্যক্রম; যেখানে কুরআন, হাদীস, ফিকহ, উসূল, আরবি ভাষা ও সমসাময়িক প্রয়োজনীয় জ্ঞান শেখানো হয় যোগ্য আলেম তৈরি করার লক্ষ্যে।